৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের প্রভাব পড়লো পশ্চিমমেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে - The News Lion

৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের প্রভাব পড়লো পশ্চিমমেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে



দি নিউজ লায়ন ;  ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন ডাকে তিন দফা দাবি নিয়ে ৭২ ঘন্টা সারা রাজ্যব্যাপী ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে এই সংগঠন।সোমবার সকাল থেকে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে ৬০ নম্বর জাতীয় সড়কে এই ধর্মঘটের যথেষ্ট সাড়া পড়েছে।সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে কয়েক হাজার মালবাহী ট্রাক।


 জানা গিয়েছে দাবিগুলোর মধ্যে এক্সেল পাসিং,২০১৮ সালে কেন্দ্রে এই আইন পাস হওয়া সত্ত্বেও পশ্চিমবাংলায় চালু করা হয়নি এই আইন ।এই আইন অবিলম্বে চালু করতে হবে, অন্যদিকে ওভারলোডিং অবিলম্বে বন্ধ করতে হবে। এইসব দাবিসহ তিন দফা দাবি নিয়ে এদিন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন ডাকে ডাকা হয়েছে ৭২ ঘন্টা ব্যাপী ট্রাক ধর্মঘট। 


এতে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ির চালক থেকে খালাসিদের। কারণ নেই কোন খাবারের ব্যবস্থা ও জলের ব্যবস্থা। এই ধর্মঘটের ফলে কার্যত হয়রানি চিত্র দেখা গিয়েছে ট্রাকচালক ও খালাসিদের মধ্যে। তাই ট্রাক ধর্মঘটের প্রথম দিন সোমবার ধর্মঘটের প্রভাব পড়েছে পশ্চিমমেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.